ঝিনাইদহে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা, বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করে। সেসময় প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআন ও আরবি সাহিত্য বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোকাদ্দেস হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক তাছলিমা ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 