ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে ছুরিকাঘাতের চেষ্ঠা কালে পুলিশের গুলিতে মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।। বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ এ ঘটনা ঘটেছে। আহত মাদক ব্যবসায়ী উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, তারা গোপন সুত্রে জানাতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে ফেনসিডিলের একটি চালান বাংলাদেশে ঢুকেছে। গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। রাত দেড়টার দিকে যুগিহুদা গ্রামের মাঠে চোরাচালানীরা তাদের সামনে পড়ে। তাদের ধরতে গেলে মনিরুল পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্ঠা করে। তখন পুলিশ আতœরক্ষার্থে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা আছে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 