News Bangla 24 BD | শৈলকুপায় মন্দির থেকে ৯৩ কেজি ওজনের কোষ্টি পাথর চুরি! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

শৈলকুপায় মন্দির থেকে ৯৩ কেজি ওজনের কোষ্টি পাথর চুরি!


ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় মন্দির থেকে ৯৩ কেজি ওজনের শিবের প্রতিমূর্তীর পাথর চুরির ঘটনা ঘটেছে। মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের কালী মন্দিরে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। মন্দিরে রাখা এ পাথরটি ঘিরে যুগ যুগ ধরে কালীপূঁজাসহ প্রতিদিন পূঁজা অর্চনা করে আসছে বিজুলিয়া এলাকার হিন্দু সম্প্রদায়। পুঁজারীরা জানিয়েছেন, আনুমানিক ৯৩ কেজি ওজনের এ পাথরটি চোরাকারবারীরা কোষ্টি পাথর মনে করে চুরি করে থাকতে পারে। মন্দির কমিটির সদস্যরাও এমনটি ধারনা করছেন। বিজুলিয়া গ্রামের স্বরজিত বিশ^াস, দূর্জয় মৌলিক ও লিটন কুমার বিশ^াস বলেন, বাপ দাদার আমল থেকে তারা এ পাথরটি ঘিরে প্রতিদিন পূঁজা অর্চনা করে আসছেন। হঠাৎ সকালে উঠে দেখেন মন্দিরের শিব ঠাকুরের প্রতিকী এ পাথরটি সেখানে নেই। প্রতিদিন গোসলের পর মা বোনেরা দুধ, ফুল, বেলপাতা আরো অন্যান্য পূঁজার সামগ্রী এ পাথরে রেখে তারা পূজা করে থাকে। বৃহস্পতিবার সন্ধায় তারা এ পাথরটি দেখেছেন অথচ শুক্রবার সকালে আর দেখা যায়নি। বিজুলিয়া কালী মন্দিরের সাধারন সম্পাদক লক্ষীকান্ত গড়াই বলেন, ব্রিটিশ আমল থেকে তাদের দাদা, বাবারা এ পাথরটি ঘিরে পূঁজা অর্চনা করে আসছেন। তার ধারনা মূল্যবান ভেবে পাথর চোরাকারবারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, মন্দিরের পাথর চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ