গাজীপুরে তিনশ বাড়ীর অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকার ৩০০ বাড়ীর অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত অভিযান চালিয়ে এসব লাইন বিচ্ছিন্ন করা হয় । এসময় প্রায় ৬ কিমি এলাকায় স্থাপিত অবৈধ গ্যাস সংযোগে স্থাপিত পাইপ তুলে ফেলা হয় । গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালিত হয় ।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ। এসময় অবৈধ গ্যাস সংযোগকারীরা অভিযানের খবর পেয়ে বাসা বাড়ী থেকে পালিয়ে যায় । তিনি জানান, ৩০০ বাড়ীর প্রায় ৩০০০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিপুল পরিমান পাইপ, রাইজার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয় । অবৈধ সংযোগকারী ও যারা এ অবৈধ সংযোগ দিতে সহযোগিতা করেছে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিদ চন্দ্র দেব, সহকারী ব্যবস্থাপক শাবিউল আউয়াল, আব্দুল আলিম রাসেল ও আবু সুফিয়ান, প্রকৌশলী মোশারফ হোসেন, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, এসএম আনোয়ার হোসেন,আসাদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 