সরকার কোন সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
কালিয়াকৈর প্রতিনিধি : সরকার কোন সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না ।তাই জনগনের কাছে পিয়াজ তুলে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছে সরকার। তা খুব শীঘ্রই চালু হবে। কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।
মন্ত্রী শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের রবি-২০১৯-২০ইং মৌসুমের সরিষা প্রনোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকারী কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়, তাই তাদের কাজের কোন রকম ফাঁকি দেয়া চলবে না। ডাক্তারদের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে । এসমস্যা সমাধানে আগামী এক মাসের মধ্যে নতুন করে ৬ হাজার ডাক্তার নিয়োগ করা হবে । এর পরেও ফাঁকি দিলে ব্যবস্থা গ্রহন করা হবে ।প্রকৌশলীরাও কাজে ফাঁকি দেয়ার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। অর্থাৎ ফাঁকিবাজদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।
মন্ত্রী উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ৭ শতাধিক ও উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শতাধিক কৃষককে বিনামুল্যে সরিষাবীজ ও সার বিতরণ করেন।
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,বিআরডিবি এর চেয়ারম্যান মুশারফ হোসেন জয়,ওসি সানোয়ার জাহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 