News Bangla 24 BD | সামাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই সর্বদা আমরা আবর্তিত হই- আইজিপি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সামাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই সর্বদা আমরা আবর্তিত হই- আইজিপি


 পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা সবসময়ই চাই জনগণের পুলিশ হতে। আমরা চাই জনগণের কাছে আসতে, পাশে থাকতে। সমাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই সর্বদা আমরা আবর্তিত হই। আমরা সার্বক্ষণিকভাবে কাজ করি আপনাদের (জনগণের) সঙ্গে। কমিউনিটি পুলিশ ধারণাটিও আপনাদেরকে ঘিরে। কমিউনিটি ব্যাংকও তেমনি একটি উদ্যোগ। তিনি বলেন, পুলিশ জনগণের সেবায় সদা প্রস্তুত রয়েছে। আমরা জনগণের পুলিশ হতে চাই। আপনারা পুলিশের পাশে থাকুন, পুলিশ আপনাদের পাশে থাকবে। আমরা জনবান্ধব পুলিশ হতে চাই। পুলিশ দিন রাত ২৪ ঘন্টা সপ্তাহে ৭দিন আপনাদের পাশে থেকে সহায়তা করবে। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ নির্মূলসহ যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড দমন করতে আপনারা পুলিশের পাশে থাকবেন। মাদকের আগ্রাসন যাতে বন্ধ হয় সে ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা চ্যালেঞ্জ নিয়েছি মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি বলেন কমিউনিটি ব্যাংক চালু করা হয়েছে ২ লক্ষাধিক পুলিশের কল্যাণের জন্য। আমরা উন্নয়নের সহযোগী হতে চাই। ব্যাংকের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। এ ব্যাংকের সেবা নিলেই আপনারা বুঝতে পারবেন ব্যাংকটি কতটুকু জনবান্ধব। আইজিপি রবিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা এলাকায় বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংক এর ৬ষ্ঠতম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ- এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মো: আব্দুল্লাহ জাবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী। আইজিপি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন ও নাম ফলক উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সম্পর্কে জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন দুর্নীতির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তাঁর বক্তব্যে তা স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযান নিয়ে মাননীয় সড়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় তাঁদের বক্তব্যে বিস্তারিত বলেছেন। সরকার সারা বাংলাদেশে এ অভিযান ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। অবশ্যই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ