News Bangla 24 BD | ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী (স.)এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন। ‘সামাজিক অবক্ষয় রোধ ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে হযরত মুহাম্মদ (স.) অবদান” শীর্ষক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাজেদুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা, বর্তমান সমাজের এই অবক্ষয়ে এবং নিজেদের চরিত্রকে উন্নত করতে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরন ও বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ