News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের হাতে তিন ডাকাত সদস্য গ্রেফতার - News Bangla 24 BD
News Head

গাজীপুরে র‌্যাবের হাতে তিন ডাকাত সদস্য গ্রেফতার


শাহানাজ পাটোয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সোমবার গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা থেকে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- গাজীপুর মহানগরের টেক কাথোরা গ্রামের মোঃ আশরাফ খান ও মোসাঃ শামীমা বেগম দম্পতির ছেলে মোঃ রাসেদ খান (২৬), মীরের গাঁও গ্রামের শ্রী বিমল চন্দ্র সরকার ও মিনা রানী সরকার দম্পতির ছেলে শ্রী বাধন চন্দ্র সরকার (২৮) এবং জেলার শ্রীপুর থানা এলাকার মোঃ আহসান আতিক ও রোশেদা বেগম দম্পতির ছেলে মোঃ আকাশ হোসেন ওরফে সবুজ (২৫)। ওই সময় র‌্যাব গেস্খফতারকৃতদের নিকট থেকে ০১ টি লোহার চাপাতি, ০১ (এক) টি ছুরি, ০১ (এক) টি চাকু, ডাকাতি কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার (যাতে হুটার এবং সামনে পুলিশের নেমপ্লেট লাগালো), ৭৬(ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫০/-(দুইশত পঞ্চাশ) টাকা এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করে।
র‌্যাব সূত্র জানায়- ওই দিন শীর্ষ ডাকাত দলের সদস্যরা ন্যাশনাল পার্কের ৩নং গেইটের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ