News Bangla 24 BD | কালীগঞ্জে কাউন্সিলরকে নাগরিক সংবর্ধনা - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে কাউন্সিলরকে নাগরিক সংবর্ধনা


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিনে মুক্তি লাভে শনিবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
৬নং ওয়ার্ড সর্বস্তরের জনগণ আয়োজিত সভায় সভাপতিত্বে করেন ওই ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রহল্লাদ চন্দ্র ঘোষ। সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আজগর আলী, ফারুক শেখ, সাব্বির হোসেন সামাউন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন পনির, বিবেকানন্দ দাস, রুহুল আমিন, জোবায়ের হোসেন রনি, মুঞ্জুর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা থেকে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে ব্যবসায়ী কৃষ্ণ হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার ২১ নভেম্বর তিনি হাই কোর্ট থেকে জামিন লাভ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ