কাপাসিয়ায় আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ টোক ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উজলী দিঘীরপাড় আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে পুনরায় এম এ জলিল কে সভাপতি ও মফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।
রিমি এমপি বলেন,আমাদেরকে একত্রে থাকতে হবে একসাথে কাজ করতে হবে। আমি চাই আওয়ামীলীগের কর্মীরা প্রতিটি মহল্লায় দরিদ্র মানুষের জন্য কাজ করুক। কাপাসিয়ায় আমরা একসাথে সকল দলের লোকজন শান্তিপূর্ন ভাবে বসবাস করছি কেউ বলতে পারবেনা আমার দলের লোক দ্বারা কোন প্রকার হয়রানির শিকার হয়েছে। প্রতিটা গ্রাম থেকে হতদরিদ্র যারা আছে তাদের খোজ নিবেন। কাপাসিয়ার দরিদ্র মানুষের কিভাবে চিকিৎসাসেবা দেওয়া যায় সে জন্য আমি সকলকে প্রতিদিন ১ টাকা করে দান করার জন্য অনুরুধ জানাই।
ইউনিয়ন আ’লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: মো: আমানত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি অ্যাড: ফজলুল কাদের, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমূখ।

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 