News Bangla 24 BD | টঙ্গীতে চট্রলার ইঞ্জিনে আগুন - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী :  টঙ্গী রেলওয়ে জংশনে দাঁড়ানো শনিবার বিকেলে চট্রগ্রাম থেকে ঢাকা চট্রলা সিক্সটি সেভেন-আপ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে ক্ষতি হয়েছে। এসময় ট্রেনে অবস্থানরত যাত্রীসহ আশপাশে জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
রেলওয়ে জংশনের স্টেশন মাষ্টার মো.হালিমুজ্জামান জানান, বিকেল প্রায় সাড়ে ৪ টায় চট্রগ্রাম থেকে ট্রেনটি টঙ্গী ষ্টেশনে পৌছানোর পর হঠাৎ বেটারী সেকশন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে। এসময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে ট্্েরন থেকে নামতে গিয়ে শিশুসহ ১০/১২ জন যাত্রী আহত হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে রেলওয়ের নিজস্ব অগ্নি নির্বাপণ সামগ্রী নিয়ে কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনার পরও ট্রেন চলাচলে কোন বিঘœ সৃষ্টি হয়নি তবে চট্রলা ট্রেনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ