News Bangla 24 BD | শৈলকুপায় মটরসাইকেলে ওড়না জড়িয়ে গৃহবধুর মৃত্যু! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শৈলকুপায় মটরসাইকেলে ওড়না জড়িয়ে গৃহবধুর মৃত্যু!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় মটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে শাম্মি জোয়ারদার (২১) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের রিংকু জোয়ারদারের স্ত্রী ও একই উপজেলার পোড়াহাটী চরপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনায় আহত হওয়ার পর শাম্মি জোয়রদারকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটার দিকে মৃত্যু বরণ করেন। নিহত শাম্মির নিকটাত্মীয় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল খবর নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শাম্মি জোয়ারদার তার ব্যবসায়ী স্বামী রিংকু জোয়ারদারের সাথে মটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তারা ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের আছাননগর নামক স্থানে পৌছালে মটরসাইকেলের পেছনের চাকায় শাম্মির ওড়না জড়িয়ে যায়। এতে তিনি পাকা রাস্তার উপর পড়ে যান। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরন শুরু হলে দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুই দিন চিকিৎসার পর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। শাম্মির অকাল মৃত্যুতে দুধসর ও চরপাড়া গ্রামে পরিবার দুটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ