বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলননের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দখল দূষণে একাকার আমাদের নদী, খাল-বিল, জলাশয়, নাব্যতা সংকট রোধ ও আন্ত নদীগুলো ন্যায্য হিস্যা আদায়ের দাবীতে ২০০৫ সালের ২৫ নভেম্বর ঢাকার আশুলিয়া থেকে তেতুলিয়া অভিমুখে নদী যাত্রার মধ্য দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার সকালে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি, গাজীপুর শাহীন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: সোহেল রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি আলহাজ্ব মুজিবুর রহমান। নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আহসান উল্লাহ বিপ্লবের সঞ্চালনায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব ও মো: আমিনুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এস এম মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 