News Bangla 24 BD | কুড়িগ্রামে ক্লাইমেট চেঞ্জ লজিক প্রকল্পেরকর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head

কুড়িগ্রামে ক্লাইমেট চেঞ্জ লজিক প্রকল্পেরকর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও লজিকের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ এমদাদা উল্লাহ মিয়ান, উপসচিব মোহাম্মদ পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, ইউএনডিপি’র জেলা সমন্বয়কারী মো: মুসা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সেলিনা শেলী খান প্রমুখ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে লজিক ইউনিয়ন পরিষদকে নিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।
দাতা সংস্থা ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বেসরকারি এনজিও হেলভেটাস। জেলায় ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নে প্রায় ২৪ হাজার উপকারভোগীকে অর্থের মাধ্যমে আইজিএ কর্মসূচিতে নিয়ে আসা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ