বিচক্ষণ এক পুলিশ পরিদর্শকের নাম গাজীপুর মেট্রোপলিটন সদর থানার মিজান
রওশন আরা নুপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের নৃশংস অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন সদর থানার পুলিশ পরিদর্শক শেখ মিজানুর রহমান। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজী নিয়ন্ত্রণ ও রহস্য উদঘাটনের পাশাপাশি অবৈধ অস্ত্র, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তার তৎপরতা জোড়ালোভাবে অব্যাহত আছে। সদর থানার পুলিশ পরিদর্শক শেখ মিজানুর রহমান বিভিন্ন মামলার রহস্য উদ্্ঘাটনের কাজ শুরু করে এবং সফলতার সাথে রহস্য উদঘাটনসহ জড়িত অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সদর থানায় যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। থানা এলাকার একজন পরিচিত মূখ হিসেবে তার দক্ষতা চোখে পড়ার মতো। শেখ মিজান নিজে এবং তার তত্ববধানে গত এক বছরে জীবনের ঝুকি নিয়ে ডাকাতি, খুনসহ ২০টি বিভিন্ন মামলার ৬৭ জন আসামীকে গ্রেফতার করেছেন। এদের মধ্যে আদালতে ৩৬ জন আসামী ১৬৪ ধারায় স্কীকার উক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়াও তিনি ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী, আব্দুর রউফের ছেলে সজল এবং শামছুল ইসলাম ওরফে নজরুল ইসলামের ছেলে মো: সেলিম ওরফে পিচ্চি সেলিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 