টঙ্গীতে ভুয়া ডিবি পরিচয়ে ৪ যুবক আটক
মৃণাল চৌধূরী সৈকত, টঙ্গী : টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকা থেকে সোমবার দিনগত রাত দেড়টায় ভুয়াডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্বপন শেখ (২৭), মো. রাজীব চৌধুরী (২৯), মো. খোরশেদ আলম(২৬) ও মো. রাশেদুলইসলাম (২৭) নামে ৪ জনকে আটক করেছে টঙ্গী পুর্ব থানা পুলিশ।
ঈুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ এ চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে নগদ টাকা ও মুল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ঘটনার দিন মধ্য রাতের পর তারা মরকুনের মধ্যপাড়া এলাকায় লোকজনকে বিভিন্ন ধরনের মামলার ভয় দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টাকরে। খবর পেয়ে টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম ও এসআই শফিউল ইসলামসহ একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে তাদেরকে আটক করে। এ সময় তাদেও অপর এক সঙ্গী পালিয়ে যায়। আটকের সময় তাদেও কাছ থেকে একটি ওয়াকিটকি ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়াডিবি পরিচয় দানকারী ৪ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 