News Bangla 24 BD | ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ - News Bangla 24 BD
News Head

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনার আওতায় কর্মসূচীর খরিপ-১ মৌসুমে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সাড়ে ৪ হাজার কৃষকদের মাঝে ভূট্টা, সরিষা, মুগ তিল বীজ ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ