News Bangla 24 BD | ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল জয়ী


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। কার্য নির্বাহী কমিটির ১৯টি পদের মধ্যে সভাপতিসহ ১৫টি পদে আওয়ামী সমর্থিত আইনজীবীরা জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে খান আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে মো. আব্দুল খালেক, সহ সম্পাদক পদে মো. আবু রওশান রিপন, হিসাব নিরীক্ষক পদে মো. আব্বাস উদ্দিন, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে সাহানা সুলতানা, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী শ্রী গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (জাহিদ) এবং তথ্য প্রযুক্তি সম্পাদক পদে স্বপন মিত্র নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মীর শাখাওয়াত হোসেন, মো. মোজাম্মেল হোসেন, মো. হাবিবুল্লাহ বাহার, মো. শামসুজ্জামান লাকি, মো. আতিয়ার রহমান, মিস শাহ আফরোজা নাসরিন ( রিনা), মো. মীর আক্কাস আলি, মো. আব্দুল মান্নান, আ ম সোহানুর জোয়ার্দ্দার সাথী ও মো. মোস্তাফিজুর রহমান মিথুন নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ