নাগেশ্বরীতে দুধকুমার নদে দ্রুত ড্রেজিংয়ের দাবীতে মানববন্ধন অনু্ষ্ঠিত।
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে দুধকুমার নদে দ্রুত ড্রেজিংয়ের দাবীতে মানববন্ধন করেছে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষ। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চরধাউরারকুটি এবং নাগেশ্বরীর চরদামালগ্রাম এলাকায় দুধকুমারের তীরে এ মানববন্ধনে হাজারও মানুষ অংশ নেয়। এ সময় আন্ধারীঝাড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইয়াকুব আলী বাবলু মাস্টার, মোজাম্মেল হক দুদু মাস্টার, হাবিবুর রহমান মাস্টার, ডা. শামীম হোসেন, হাসিনুর জামান মন্ডল হাসান প্রমূখ।
বক্তারা বলেন, বিভিন্ন মাধ্যমে জানা যায়, সোনাহাট থেকে নুনখাওয়া পর্যন্ত দুধকুমারনদের তলদেশ ড্রেজিং করার প্রকল্প পাশ হয়েছে এবং এ কাজ করতে দুটি ড্রেজিং ম্যাশিনসহ জাহাজ প্রায় সাত মাস আগে ওই এলাকায় নোঙ্গর করেছে। কিন্তু তারা কোন কাজ করছেনা। পরে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহনের দুধকুমার নদের ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালকের মাধ্যমে ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা 