News Bangla 24 BD | গাজীপুরে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head

গাজীপুরে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত


 খাস জমির অধিকার ভূমিহীন জনতার, বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা কেন ভূমিহীন- এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কালিয়াকৈর উপজেলা ভূমিহীন জনতা তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করে ও গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এর নিকট স্বারক লিপি প্রদান করেন। কালিয়াকৈর উপজেলা ভূমিহীন জনতার সভাপতি মোঃ অপু খান তার বক্তব্যে বলেন বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক ভূমিহীনদের জমি ও বাড়ী-ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বিশ্বাস করি জনদরদি শেখ হাসিনা গরীবদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন, আমরাও বিমুখ হবনা। আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সুরুজ কবির, সদস্য সচিব আব্দুল খালেক। মানব বন্ধনে কালিয়াকৈর উপজেলার ভূমিহীন জনতা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ