গাজীপুরে নবীনবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা
গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় রবিবার রাতে গাজীপুর সদর থানায় সন্ত্রাসী আসিকসহ ৪০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ওই কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে ঢাকার পক্সগু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালার বাদী ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম জানান, শনিবার জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে কোনাবাড়ী এলাকার ইনস্টিটিইট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (আই-টেইট) কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্থানীয় রথখোলা এলাকার এক যুবক অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করে। এসময় তাকে বাধা দেওয়ায় ওই যুবক ক্ষুব্ধ হয়ে আরো দুইজন সঙ্গী নিয়ে অডিটরিয়ামে আসে। পরে তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাজমুল ইসলামের সাথে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই শিক্ষককে মারধর করা হলে ঘটনা জানাজানি হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন যুবককে পাল্টা মারধর করে। পরে মারপিটের শিকার তিন যুবক বাহিরে গিয়ে সংগঠিত হয়ে ২৫-৩০ জন যুবককে সঙ্গে করে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই অডিটরিয়ামের ভিতরে তান্ডব চালায়। পরে এলোপাথারিভাবে কুপিয়ে চেয়ার, দরজা-জানালার কাঁচ ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। তাদের হামলায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় মৃদুল (২০) ও সৌরভ (১৭) নামে দুই শিক্ষার্থীকে ঢাকার পক্সগু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা 