কুড়িগ্রাম জেলার বর্তমান পুষ্টি পরিস্থিতি এবং করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের তত্ত্বাবধানে এবং ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে কুড়িগ্রাম জেলার বর্তমান পুষ্টি পরিস্থিতি এবং করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর সংঘ প্রকল্প কুড়িগ্রামে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের নিয়ে কাজ করবে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা: মো: মওদুদু হোসেন এডভাইজার, সিসিটিএন, জাতীয় পুষ্টি সেবা ঢাকা। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, ডেপুটি সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ লিংকন, সংঘ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার প্রতীক প্যাটেল, রংপুর বারটনের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছাদেকুল ইসলাম প্রমুখ।
এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৫ লক্ষ ৬ হাজার ৩২৬জন অপুষ্টিতে ভোগা কিশোরীসহ মা ও শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন নিয়ে সংঘ প্রকল্প কার্যক্রম পরিচালনা করবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 