News Bangla 24 BD | দুর্নীতির চিত্র পত্রিকায় তুলে ধরায় সাংবাদিককের প্রশংসা করলেন অতিরিক্ত সচিব - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

দুর্নীতির চিত্র পত্রিকায় তুলে ধরায় সাংবাদিককের প্রশংসা করলেন অতিরিক্ত সচিব


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৩ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউসে অভিযোগকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহন করেন তদন্ত দল। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী এই তিন সদস্য তদন্ত দলের নেতৃত্ব দেন। সার্কিট হাউসে তদন্তকালে উপ-সচিব এস এম নজরুল ইসলাম, গণপুর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মাইনুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের সিস্টেম এনালিস্ট মিহির কান্তি উপস্থিত ছিলেন। তদন্তকালে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের বেশ কয়েকজন ঠিকাদার নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে ঘুষ গ্রহন, জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনসহ নানাবিধ অভিযোগ উত্থাপন করেন ঠিকাদাররা। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য ঝিনাইদহের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিলের টাকা উত্তোলন করে কাজ করবেন না তা হতে পারে না। তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বিধায় পরে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়। তিনি বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে অংশ নিয়ে ঝিনাইদহের সংবাদকরা পত্রিকায় খবর প্রকাশ করে সহযোগি হিসেবে কাজ করেছেন। ইমরান আহম্মেদ রয়েল নামে এক ঠিকাদার অভিযোগ করেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ তার কাছ থেকে ঘুষ নিয়েছেন। তিনি দাবী করে লিজা এন্টারপ্রাইজের কাজ ও টেন্ডার সিকিউরিটি বাতিল করে ঘুষ নিয়ে ১৬ লাখ ৮০ হাজার টাকার বিল দেওয়া হয়, যার চেক নং গ-০১৯৬০৩। ঠিকাদার সাইদুর রহমানের প্রতিনিধি আব্দুল্লাহ অভিযোগ করেন, তার নামে অন্য লোক কাজ করে টাকা তুলে নিয়েছেন। ঝিনাইদহের ঠিকাদার জাহাঙ্গীর ও লিটন এ সময় যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন। উল্লেখ্য ঝিনাইদহ গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ গত ২০১৮-১৯ অর্থ বছরে ই-জিপি টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করেন। কিন্তু বিধি ভঙ্গ করে মেন্যুয়ালি নেটিফিকেশন অফ এওয়ার্ড (নোয়া) দেওয়া হয়। যা পিপি’র বিধি বহির্ভুত। ই-জিপি টেন্ডার আহবান না করার কারণে একজন ঠিকাদার অর্ধশত কাজ পেয়েছেন। টিন্ডারের রেট গোপনে কয়েকজন ঠিকাদারকে জানিয়ে দেওয়ার কারণে এক ব্যক্তি একাধিক কাজ করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ