শৈলকুপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাদাপাড়া ব্রীজ এলাকায় ট্রাকচাপায় নুরালী হোসেন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরালী হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে ভ্যানযোগে নুরালী হোসেন শৈলকুপা আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে নুরালী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ 