কালিয়াকৈরে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে কলেজ ছাত্র নিহত
কালিয়াকৈর(গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোঃ মানিক মিয়া (২১) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মানিক উপজেলার সাহেবাবাদ গ্রামের মোঃ আল-আমিনের পুত্র । সে কালিয়াকৈর ডিগ্রি কলেজের এইচ.এসসি শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিল।
জানা যায়, ওই দিন দুপুরে কলেজ ছাত্র মানিক একটি মোটর সাইকেল চালিয়ে সফিপুর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছায়। এসময় বিপরিত দিক থেকে আগত অপর একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে নিহতের আতœীয়স্বজনরা ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এব্যাপারে আলাপকালে কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 