News Bangla 24 BD | কুড়িগ্রামে নারী ও শিশুদের সহায়তায় রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

কুড়িগ্রামে নারী ও শিশুদের সহায়তায় রেফারেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে রেফারেল লিংকেজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা হলরুমে নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা ও আইনী সহায়তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনএফপিএ’র আর্থিক সহায়তায় এবং কেয়ার বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচলক ডা: নজরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আল্পনা, সমাজসেবা অফিসার এস.এম হাবিবুর রহমান, মহিদেব’র উপ-পরিচালক অমল মজুমদার, কেয়ার’র জেলা সমন্বয়কারী নাজমিন সুলতানা প্রমুখ।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ