কুড়িগ্রামের দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতেভারতীয় চোরাকারবারী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিএসএফ’র গুলিতে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সবুর মিয়া (৩১)। রৌমারীর দাঁতভাঙ্গা বিওপি’র কোম্পানী কমান্ডার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার হলহলিয়া খাল পাড় হয়ে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে যাচ্ছিল। এসময় জিরো লাইনে কাটাতারেরপাশেই বিএসএফ সদস্যরা তার উপর গুলিবর্ষণ করে। এসময় কাটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। দীর্ঘক্ষণ লাশ পরে থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ বিএসএফরা নিয়ে যায়।
নিহত যুবক ভারতের আসাম রাজ্যের সিংগিমারী জেলার সুখচর থানার শান্তিপুর গ্রামের মৃত: মুনসুর ভূইয়ার পূত্র বলে
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদ জানান, নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। বিষয়টি নিয়ে ভারতীয় বিএসএফ’র সাথে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ 