News Bangla 24 BD | মহেশপুর সীমান্ত থেকে আবারও ২ দালাল সহ ১৬ জন আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

মহেশপুর সীমান্ত থেকে আবারও ২ দালাল সহ ১৬ জন আটক


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে ২ দালালসহ আরো ১৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, সকালে জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে আটক করা হয় ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন দালাল। একই সময় পলিয়ানপুর বিওপির অধীনের ভৈরবা মোড় থেকে ৫ জন পুরুষ, ২জন নারী ও ১ জন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট প্রায় ২’শ ৭০ জনকে আটক করেছে বিজিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ