News Bangla 24 BD | অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও ১২ জন আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও ১২ জন আটক


ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও ১২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, কুসুমপুর বিওপির অধীনে সোনাগাড়ি এলাকায় বাস তল্লাসী করে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশুকে আটক করা হয়। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলেও জানান বিজিবি। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় প্রায় ৩’শ জনকে আটক করেছে বিজিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ