News Bangla 24 BD | ফুলবাড়ীতে ১'শ পিচ ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক -৩ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ফুলবাড়ীতে ১’শ পিচ ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক -৩


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ১’শত পিচ ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আহম্মেদ লাল(২৭) ও হাসানুর রহমান (৩৬) নামের দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১’শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ফিরোজ আহম্মেদ ধর্মপুর গ্রামের রহমত আলীর ছেলে এবং হাসানুর অনন্তপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে । অন্যদিকে একই রাতে উপজেলার খড়িবাড়ী এলাকা থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ মমিনুল (২৫) নামের অপর এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক মমিনুল উপজেলার আটিয়াবাড়ী নাগদাহ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং খুচরা মাদক বিক্রেতা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ