News Bangla 24 BD | চিলমারীর শিশু সুরভীর মৃত্যুতে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এর শোক প্রকাশ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

চিলমারীর শিশু সুরভীর মৃত্যুতে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এর শোক প্রকাশ


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

চিলমারীর শিশু সুরভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

গত রোজার মাসে শিকলে বাধা মানসিক প্রতিবন্ধী চিলমারীর সুরভীকে মুক্ত করেছিলেন পুলিশ সুপার।এবং শিশুটির চিকিৎসার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি।রংপুরে তার চিকিৎসার জন্য নিয়মিত ডাক্তার দেখাতে তিনবার তাকে রংপুরে পাঠিয়েছিলেন পুলিশ সুপার।শিশুটিকে ঈদ সামগ্রীও উপহারসহ নিয়মিত খোজখবর রাখতেন তিনি।রোববার(৮ ডিসেম্বর) সকল বাধন ছিন্ন করে মা বাবার কোল খালি করে সকলকে ছেড়ে চলে গেলন সুরভী।

উল্লেখ্য, ‘চিলমারী পেট্রোল পাম্প এলাকায় মানসিক প্রতিবন্ধী এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখার খবর পেয়ে গত রমজান মাসে চিলমারী ওসিকে পাঠিয়ে সুরভীর শিকল খুলে দিলেও আবার তার বাবা মা শিকল পরিয়ে রাখেন। কারণ শিশুটি দৌড়ে রাস্তায় চলে যায়।পরে জেলা পুলিশের তরফ থেকে খোঁজ নিতে গিয়ে পুলিশ সুপার দেখলেন শিশুটির পা বাঁধা। তাকে কাছে পেয়েই তার আকুতি আমারে খুলে দেও, কথাবার্তা পুরো স্বাভাবিক। সুরভীকে বেঁধে না রেখে চোখে চোখে রাখার জন্য বলেন পুলিশ সুপার।জেলা পুলিশের তরফ থেকে সুরভীকে ঈদ উপহার,চিকিৎসা সহ নিয়মিত খোজখবর নিতেন পুলিশ সুপার।

এ বিভাগের অন্যান্য সংবাদ