News Bangla 24 BD | কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভায়


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
স্কুল, কলেজ চলাকালীন সময়ে ছাত্ররা ক্যাম্পাসের বাইরে আড্ডা বা সন্ধ্যার পরেও কোথাও আড্ডা না দিতে সেদিকে নজর রাখতে হবে। এছাড়াও ছাত্ররা মার্জিত ভাবে চুলের কাটিং তা দেখভাল করা প্রয়োজন। এ সকল বিষয়টি দেখভালের জন্য উপজেলা আইনশৃংখলা কমিটির সভাতে সকল বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে নির্দ্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সকালে অনুষ্টিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে এসব কথা বলা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিতে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। সভাতে প্রধান অতিথি ঠান্ডু উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, সদ্য যোগদানকৃত ওসিকে আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে তার কর্মকান্ডে জনপ্রতিনিধি সহ সকলকে সহযোগিতা দিতে হবে। ইউএনও সবর্ণা রানী সাহা বলেন, বর্তমানে বাল্য বিবাহ রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি শহরে যানজট ও মাদক প্রতিরোথেধ রোধে নতুন নতুন পদক্ষেপ নিবেন বলে জানান। সভাতে অন্নান্যর মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসায়েন সাফায়েত, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন, আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ ও ইলিয়াস রহমান মিঠু সহ উপজেলা পরিষদের অন্যান্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ