News Bangla 24 BD | ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেছে প্রচারাভিযান সংক্রান্ত এ্যাডভোকেসি কমিটি। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়েলফেয়ার উফোর্টস (উই) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ্যাডভোকেসি কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার উফোর্টস (উই) পরিচালক শরিফা খাতুন, রুপান্তর’র প্রতিনিধি তসলিম আহম্মেদ, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন। সে সময় বক্তারা বলেন, জেলা শহর ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে খোলা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয়। ফলে প্রচন্ড স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এজন্য প্রয়োজন সচেতনতা। এসব খোলা খাবার বিক্রি বন্ধে আগামীতে করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয় মতবিনিময় সভায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ