News Bangla 24 BD | গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ - News Bangla 24 BD
News Head
 ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ


শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : গাজীপুরে স্টাইল ক্রাফট এবং ইয়ং ওয়ান্স পোশাক গার্মেন্টসের শ্রমিকরা অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার দুপুর মহানগরীর জয়দেবপুর-ঢাকা লক্ষীপুরা এলাকায় এ বিক্ষোভ করে।

এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই অবস্থা চলছিল।স্টাইল ক্রাফটের সুইং সেকশনের অপারেটর মাসুদ রানা জানান, তাদের অক্টোবর এবং নভেম্বর মাসের বেতনসহ দুই বছরের ছুটির টাকা বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার অক্টোবর মাসের বেতন দেয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি। কর্তৃপক্ষ মঙ্গলবার তা পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে শ্রমিকরা কর্মবিরতী শুরু করে। দুপুর একটা পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিলে শ্রমিকরা লক্ষীপুরা এলাকায় জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নেয়।
একই সেকশনের অপারেটর লাইজু বেগম জানান, তাদের এই বকেয়া বেতন না পেয়ে জীবনযাত্রা স্বাভাবিক ভাবে করতে পারছেন না। ছেলে মেয়েদের স্কুলের বেতন, বাড়ি ভাড়াসহ দোকান বাকি দিতে পারছেন না। বেতন ছাড়া তারা খুব কষ্টে জীবনযাপন করছেন।মালিক বারবার ঐ বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করছেন না কারখানা কর্তৃপক্ষ।
কারখানা মালিক সামস আলমাস শ্রমিকদের আগামী বৃহস্পতিবার অক্টোবর মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলেও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছিল।
গাজীপুর মহানগর পুলিশের এ.ডি.সি আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকু জানান, মঙ্গলবার দুপুর ১টা থেকে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছে কর্তৃপক্ষ তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনার জন্য চেষ্টা করলেও শ্রমিকরা সাড়া দিচ্ছে না। তারা বাংলাদেশ ধান গবেষণার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কের অবস্থান নিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের আলোচনায় বসানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ