News Bangla 24 BD | গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ‘গবেষক’ আটক - News Bangla 24 BD
News Head
 ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ‘গবেষক’ আটক


গাজীপুরের মির্জাপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক গবেষক সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় তার হেফাজত থেকে জেহাদী বই ও মোবাইল সেট উদ্ধার করা হয়। আটক মো: নুরউদ্দিন শেখ সিরাজগঞ্জের সদর উপজেলার গোটিয়া গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে।
র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কতিপয় সক্রিয় সদস্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য নুরউদ্দিন ২টি উগ্রবাদি বই, ফেইসবুক উগ্রবাদী পোস্ট-২৩ টি ও ২ টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক নূর উদ্দিন জানায়, সে নিজেকে একজন গবেষক হিসেবে দাবী করেন। যদি সরাসরি দাওয়াত কার্যক্রম করা সম্ভব না হত, সেই ক্ষেত্রে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু গোপন এ্যাপস ব্যবহার করতেন। তিনি এবং তার নের্তৃত্বধীন সদস্যরা দেশের বিভিন্ন স্থান হতে তথ্য-উপাত্ত ও অর্থ সংগ্রহপূর্বক সংগঠনের প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে প্রেরণের জন্য এবং নাশকতা ও আতংক সৃষ্টির করার উদ্দেশ্যে উক্ত স্থানে সভা করছিল বলে জানায়। বাংলাদেশকে একটি অনিরাপদ এবং জঙ্গী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য তারা সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার প্রস্তুতি চালাচ্ছিল। এছাড়াও ধৃত আসামী নিষিদ্ধ সংগঠনের উপযোগী বই প্রচার বিলি করা, গোপনে ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করার উদ্দেশ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস করার চক্রান্তে/ষড়যন্ত্রে লিপ্ত।
নূর উদ্দিন আরো জানায়, সে ভাটপিয়ারি কওমি মাদ্রাসা অধ্যয়নকালে ২০১৬ সালে মোতালেব হোসেন নামের এক ব্যক্তির মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করে এবং ২০১৭ সাল হইতে ইন্টারনেটের মাধ্যমে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে। সে নিজেকে এই দলের প্রধান হিসাবে দাবি করেন। বর্তমানে সে সিরাজগঞ্জ জেলার ইসলামীক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান হিসাবে কাজ করছে। এছাড়াও ২০১৭ সালের পর থেকে সে বিভিন্ন সময় অনলাইনে (ফেসবুক) এর মাধ্যমে ৬-৭ টি ফেসবুক গ্রুপ তৈরী করে প্রচার প্রচারণা চালাত ও জঙ্গি সদস্য সংগ্রহের কাজ করত। এভাবে সে ৫০-৬০ জনকে এই গ্রুপের সাথে যুক্ত করতে সক্ষম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ