ঝিনাইদহে তৃতীয় লিঙ্গ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
উত্তরণ ফাউন্ডেশন-এর আয়োজনে এবং পদ্মা সমাজকল্যাণ সংস্থা, ঝিনাইদহ-এর বাস্তবায়নে পদ্মা সম্মেলন কেন্দ্রে ১১৫ জন পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপার গুরু মা রেবা হিজড়া, ঝিনাইদহ সদর গুরু মা বর্ষা হিজড়া, সভাপতিত্ব করেন পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান। অতিথিরা বলেন আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠি, আমাদের নিয়ে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান স্যার যথেষ্ট ভাবেন, আমাদের নিয়ে তিনি কাজ করে চলেছেন, আমরা সবসময়ই তাকে পাশে পাই, আশা করি আমাদের ঝিনাইদহ তৃতীয় লিঙ্গ (হিজড়া) পেশার মানুষ আরো স্বনির্ভর হবে। উল্লেখ্য ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম-বার পিপিএম-বার) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান। সংগঠনটি তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায় মানুষের অধিকার আদায় ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে কাজ করে চলেছে।

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 