News Bangla 24 BD | হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদক গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদক গ্রেফতার


 ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাতকাটা তরু (৩০)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপারী পাড়ার নিজ বাড়ী থেকে তরুকে আটক করা হয়। তরু ব্যাপারী পাড়ার রমজান আলীর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী তরুন ওরফে হাত কাটা তরু তার সঙ্গীদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে উদ্ধার করা হয় ৬টি হাত বোমা, ৭ টি দেশীয় অস্ত্র ও ১৯ বোতল ফেন্সিডিল। তরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজী, মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ