টঙ্গী প্রতিনিধি : ফুপাত ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন দুই সহদোর বোন। রাত আটটার দিকে ফুপাত ভাইয়ের বাসার কাছাকাছি এসে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন তারা। এসময় তার (ফুপাত ভাই) ফোন বন্ধ পেয়ে থাকায় রাস্তায় অপেক্ষা করতে থাকেন তারা। এসময় অজ্ঞাত পরিচয়ে এক নারীসহ এগিয়ে আসে ৩ থেকে ৪ জন তরুণ। জোরপূর্বক তুরাগ নদের একটি নৌকায় তোলে নিয়ে যায় একটি নির্জন এলাকায়। সেখানে চলে জোরপূর্বক ধর্ষণ।
পুলিশের কাছে ঘটনার এমন বর্ননাই দিয়েছেন ধর্ষণের শিকার এই দুই বোন। তাদের একজনের বয়স ১৮ ও একজনের ১৭ বছর। তারা বাসা রাজধানীর উত্তর বাড্ডা এলাকায়। গতকাল বুধবার গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তাদের ফুপাত ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন। এসময় এ ধর্ষণের ঘটনা ঘটে তাদের সঙ্গে।
পুলিশকে দেওয়া তথ্যে ওই দুই বোন জানান, ঢাকার উত্তর বাড্ডা থেকে জয়নাল মিয়া নামের একজনের সঙ্গে দেখা করতে টঙ্গীতে আসে তারা। রাত আটটার দিকে টঙ্গী বাজার এলাকায় এসে জয়নাল মিয়ার মুঠোফোনে যোগাযোগ করেন তারা। এসময় তার(জয়নাল) মুঠোফোনটি বন্ধ থাকায় অপেক্ষা করতে থাকেন একটি তুরাগ নদের পাশে একটি জায়গায়(স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিনের বাসার পশ্চিম পাশে। এসময় এক অপরিচিত নারী এসে তাদেরকে একটু সামনে যেতে বলে। ওই নারীর কথামতো তারা সামনে গেলে মো. নাঈম(২২), মো.রাসেল(১৯), মো. শরিফ হোসেনসহ(২২) আরও দুইজন জোরপূর্বক তাদেরকে একটি নৌকায় তুলে । এরপর তুরাগ নদের পাড়ে হাজী মাজার বস্তি এলাকার পিমকি পোশাক কারখানার পাশে একটি ফাঁকা জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে তারা। পরে তারা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার শিকার বড় বোন জানান, প্রথমে নাঈম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাসেলের সহযোগীতায় শরিফও ধর্ষণ করে তার ছোট বোনকে।
যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় বড় বোন বাদী হয়ে একটি মামলা করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য দুজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজন তাদের পূর্বপরিচিত বলে জানা গেছে। তা ছাড়া তাদের বর্ননা অনুযায়ী পুরো ঘটনাটি যাচাই বাছাই করে আসামীদের ধরার চেষ্টা চলছে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 