News Bangla 24 BD | গাজীপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

গাজীপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান


Generation Equality Stands Against Rape “নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারী সংস্খা পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত, ঢাকাস্থ ন্যাদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত ইউবিআর-২ প্রকল্প,গাজীপুরের উদ্যোগে বিভিন্ন কমৃসূচির মাধ্যমে ১৬ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ’১৯) প্রচারাভিযান পালিত হয়েছে।
মানববন্ধন, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।
International Violence Against Women Day তে- পিএসটিসি কমপ্লেক্্র এর সামনে মির্জাপুর রোডে ২৫ নভেম্বর ২০১৯ তারিখে বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে মানববন্ধন, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ যুবা, উন্নয়নকর্মী, ছাত্র ছাত্রী, শিক্ষক সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ডাঃ সুরাইয়া আক্তার, মেডিকেল অফিসার বলেন নারীর প্রতি সহিংসতা মুক্ত পরিবার ও সমাজ গড়তে আমরা সকলেই এক সাথে কাজ করছি।
কমিউনিটির যুবদের নিয়ে ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতাঃ
International Women Human Rights Defenders Dayউপলক্ষে ২৮ নভেম্বর ইউবিআর -০২ প্রকল্প কমিউিনিটির মেয়েদের নিয়ে ক্রিকেট ম্যাচ প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ছানোয়ার হোসেন, অধ্যক্ষ্য ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল এন্ড কলেজ। খেলাটি সমন্বয় করেন ফারজানা রহমান, এলাকা সমন্বয়কারী, ইউবিআর-২, পিএসটিসি।
কমিউনিটির যুবদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতাঃ
International Women Human Rights Defenders Day উপলক্ষে ০৫ নভেম্বর ইউবিআর -০২ প্রকল্প এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন কমিউনিটি থেকে আগত ২০ জন কিশোর-কিশোরীরা, তাদের মনের ভাব দিয়ে নারীর প্রতি সহিংসতা কিভাবে করা হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় তা চিত্রাংকন ও গুরুত্বপূর্ণ বার্তা লিখে প্রকাশ করে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিজের মূল্যবোধকে সম্মান করেন। নারীও সমান অধিকার নিয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। সমাজে নারী ও পুরুষ সমান অধিকার চাই ইত্যাদি। এই পতিযোগীতাটি যুববান্ধব স্বাস্থ্য কেন্দ্রে আগত প্রায় ১০০ নারী-পুরুষ দেখেন এবং কিশোর-কিশোরীদের উৎসাহ প্রদান করেন। এলাকা সমন্বয়কারী জনাব ফারজানা রহমান বলেন নারীর প্রতি সম্মান প্রদর্শন পরিবারে ও সমাজে শান্তি আনে, তাই আমাদের সকলের উচিৎ নারীর অধিকার বাস্তবায়নে একসাথে কাজ করা।
সরকারের সাথে বিশ^ এইডস দিবস, জাতীয় যুব দিবস ও বেগম রোকেয়া দিবস উদযাপনঃ
“এইড নির্মুলে প্রয়োজন জনগণের অংশ গ্রহণ” প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে সরকারের সাথে বিশ^ এইড্ দিবস পালন- সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর এছাড়াও জাতীয় যুব দিবস এবং বেগম রোকেয়া দিবস পালন – জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। পিযুষ চন্দ্র সরকার, যুবকমকর্তা, ইউবিঅর-২ বলেন বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ আমরা তাঁকে আদর্শ হিসাবে গ্রহণ করব। ১০ ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবসে মানববন্ধন পালনের মধ্যে দিয়ে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপি নারীর প্রতি সহিংসতা প্রতিবাদ পক্ষের কার্যক্রমের সমাপ্তি টানা হয়। ১৬দিন ব্যাপি এই কর্মসূচি সমূহ বাস্তবায়নের জন্য ইউবিআর প্রকল্পের এলাকা সমন্বয়কারী জনাব ফারজানা রহমানের ভূমিকা প্রসংশনীয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ