News Bangla 24 BD | কালীগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head

ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার এলাকার বাদেডিহি গ্রাম থেকে অজ্ঞাত (৪০) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নির্মানাধীন বারবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প সংলগ্ন মসলেমের দোকানের পিছনে একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্দার করা হয়। মৃতদেহটি গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাশের সাথে ঝোলানো ছিল। পুলিশ বলছে, লোকটি একজন মানষিক ভারসাম্যহীন রোগী হতে পারে। তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকালে স্থানীয়রা ওই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যাক্তিটি গলায় গামছার ফাস লাগানো অবস্থায় বাশের সাথে ঝুলছিল। এখনো তার পরিচয় মিলেনী। পুলিশের ধারনা লোকটি একজন মানষিক ভারসাম্যহীন রোগি হতে পারে। তবে, লাশের ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এ বিভাগের অন্যান্য সংবাদ