News Bangla 24 BD | দুই সিটিতেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

দুই সিটিতেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস


প্রাথমিক তথ্যানুসারে দুই সিটিতেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। পিছিয়ে আছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

শনিবার বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪০ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের মোট প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৫৯। তার বিপরীতে তাবিথ আউয়ালের প্রাপ্ত মোট ভোট ৩২ হাজার ৯১০।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাপ্ত ৭১৩ কেন্দ্রের ভোটে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইশরাক পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৭৫ ভোট।

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ