News Bangla 24 BD | একটি দেশকে গড়ে তুলতে হলে দক্ষ মানবশক্তির প্রয়োজন-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

একটি দেশকে গড়ে তুলতে হলে দক্ষ মানবশক্তির প্রয়োজন-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, একটি দেশকে গড়ে তুলতে হলে দক্ষ মানবশক্তির সবচেয়ে বেশি প্রয়োজন। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। শুধু দেশে নয়, যারা দেশের বাহিরে কাজ করবেন তাদেরও দক্ষতা অর্জন করে সেখানে যেতে হবে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবো।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে শুরু করে সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। ধ্বংসপ্রাপ্ত একটা বাংলাদেশকে গড়ে তোলার জন্য সবকিছুতেই ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে। ১৯৫৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন তিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেন। প্রকৌশল শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে আমরা ১২টি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। এসব বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ জনশক্তি বের হলে দেশ আরও এগিয়ে যাবে। ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, আশা করছি সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন ৪১ সালে এদেশের মানুষ সেই বাংলাদেশ পাবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, পরিবেশ রক্ষা, জলাধার রক্ষা, গাছ লাগানোসহ দেশের উন্নয়নে আপনারা কাজ করবেন। বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল ইনস্টিটিউট করছি। ইতোমধ্যে ১০০টি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

এসময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে নির্বাচিত করায় নগরবাসীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ