চীন ফেরতদের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায়নি
চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
আজ সোমবার রাজধানীর মহাখালীস্থ জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলন জানান, রবিবার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
মীরজাদী সেব্রিনা বলেন, উহান থেকে আসা ৭ বাংলাদেশিকে পরীক্ষা শেষে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশকোনো হজ ক্যাম্পে। আর আন্তঃসত্ত্বা নারীর ঝুঁকি থাকায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া উহান থেকে ফেরত আসা সব বাংলাদেশির বিমানে থাকা অবস্থায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তখন আটজনের দেহে তাপমাত্রা বেশি থাকায় তাদের হাসপাতালে রাখা হয়।
আইইডিসিআর এর পরিচালক বলেন, তবে সিএমএইচ হাসপাতালে যিনি ছিলেন তিনি এখনো সেই হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।৩১২ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শনিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।বাসস

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী 