News Bangla 24 BD | সাঈদ খোকন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সাঈদ খোকন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন।

আজ শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

আগামী ২১ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনের সাংসদ ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ শেখ ফজলে নূর তাপস। তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে মেয়র পদে দলের সমর্থন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সাঈদ খোকন। এখন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে দলীয় সমর্থন চেয়েছেন তিনি। আগামী ১৭ মে পর্যন্ত ডিএসসিসির মেয়র হিসেবে সাঈদ খোকনের দায়িত্ব পালন করার কথা রয়েছে।

জানতে চাইলে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘আমি সফলতার সঙ্গে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আগ্রহী। তাই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে সমর্থন দেবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ