দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসায় আজ শুক্রবার বিকেলে মা ও তার দুই শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল আজ রাতে শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রেমবাগান রোড কেসি স্কুলের পেছনের একটি বাসায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মা ও তার দুই সন্তানের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুই সন্তানসহ মাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। নিহতরা একজন টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরা বিভাগের পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ ঘটনা খতিয়ে দেখছে।
এ ছাড়া আজ সকালে মাতুয়াইলের বেসরকারি একটি হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে মোবারক করিম (২৬) নামে এক যুবকের গলায় তোয়ালে প্যাঁচানো লাশ উদ্ধার করেছে। ঘটনার পর ফ্রেন্ডশিপ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড নামক হাসপাতালটির পরিচালক জামাল হোসেন পালিয়ে গেছেন। মোবারক নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালের ফার্মাসিস্ট ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 