শিরিরচালায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
মিলন শেখ : গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামে শুক্রবার রাতে এক গার্মেন্টস নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শাবানা (২২) নামের ঐ নারী শ্রমিক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মানিকচর গ্রামের আশরাফ আলীর সন্তান।
সে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামের মৃত জয়নাল আবেদিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এসরোটেক্স লিমিটেড নামক কারখানায় চাকুরিরত ছিল।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় নিহতের বড় ভাই তার বোনকে দেখতে আসলে দরজা বন্ধ দেখে প্রথমে ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেলে পাশের রুমে উঁকি দিয়ে দেখে শাবানা ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
জয়দেবপুর থানার এসআই আজিম জানান, স্বামী নিয়ে শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টে কাজ করতেন ধারনা করা হচ্ছে- হতাশার কারণে শাবানা আত্মহত্যা করেছেন তবে বিষয়টি নানাভাবে যাচাই করা হচ্ছে। এ ঘটনায় বড় ভাই সুমন মিয়া বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 