News Bangla 24 BD | কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত ২: আহত ৫জন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত ২: আহত ৫জন


কালিয়াকৈর ব্যুরো ঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নুরবাগ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫জন । নিহতদের লাশ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত গৃহবধু ফাতেমা বেগম(৩২) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও তার নয়মাস বয়সী শিশু কন্যা আরবি আক্তার ।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই গৃহবধু ফাতেমা বেগম ও তার ৯ মাসের শিশুকন্যা আরবি মারা যায । খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে সালনা হাইওয়ে থানায় নেয়া হয়। দুর্ঘটনাকবলিত(ঢাকাÑমেট্্েরা-ব-১৫-৫০২০) বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে । এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ ।

এ বিভাগের অন্যান্য সংবাদ