News Bangla 24 BD | ঝিনাইদহে অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার


 ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় মুন্নী আক্তার পিংকী (২৫) নামের অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মা কাজল বেগম জানান, ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করতো সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় পিকিং ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করে। পরে মিমাংসার পর সৌরভ পিংকি বিয়ে করে। বিয়ের পর থেকে সৌরভের পরিবার পিংকিকে মেনে নিচ্ছিল না। এমনকি ছাড়াছাড়ি করার জন্য প্রায়ই মারধর করতো। এরই জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি পিংকির বাড়ি এসে ২ হাজার টাকা চাই সৌরভ। পিংকি টাকা দিতে অ-স্বীকার করলে মারপিট করে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে পিংকি মারা যায়। এ ঘটনায় নিহতের মা কাজল বেগম থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, পারিবারিক কলজের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ