গাজীপুরে ইন্টারন্যাশনাল ম্যাজিক’ডের শোভাযাত্রা
গাজীপুরে রোববার সকালে ইন্টারন্যাশনাল ম্যাজিক’ডের শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। গাজীপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে উক্ত শোভাযাত্রা জয়দেবপুরস্থ্য বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। বাংলাদেশ কলাজগৎ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাপ্তাহিক পিলসুজ’র সম্পাদক জাদুশিল্পী এম. এ. হানিফা’র নেতৃত্বে উক্ত শোভাযাত্রা বের করা হয়েছে। এতে আমন্ত্রিত ও অভ্যাগত অতিথি হিসাবে সদস্য ছিলেন, গাজীপুর প্রেসক্লাবে’র সভাপতি মো: মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মো: খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মো: মনিরুজ্জামান, গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম. এ. ফরিদ, সাংবাদিক আব্দুল মালেক, মো: বায়েজীদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য ২৩ এ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ম্যাজিক’ডে এবং ব্রিটিশ ভারতীয় বাঙালি জাদুশিল্পী জাদুস¤্রাট পিসি সরকারের ১০৭তম জন্মদিন। ১৯১৩ খ্রিস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার জাদুজগতের বিস্ময় জাদুস¤্রাট পিসি সরকারের জন্ম। তার সেই জন্মদিনকে কেন্দ্র করেই ২০১১খ্রিষ্টাব্দ থেকে ইন্টারন্যাশনাল ম্যাজিক’ডে পালিত হচ্ছে।
খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জাদুস¤্রাট পিসি সরকার জন্মগতভাবে বাংলাদেশের সন্তান। তিনি জন্মেছেন বর্তমান টাঙাইল জেলার আশেকপুর গ্রামে। আশেকপুর এখন টাঙাইল শহরের প্রাণকেন্দ্রবর্তী একটি স্থানের নামে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 