গাজীপুরে কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ
গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে (নাটা) শনিবার জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (নার্সভূক্ত) প্রতিষ্ঠানসমূহের এসও এবং এসএসও পর্যায়ের কৃষি কর্মকর্তাদের চার মাস মেয়াদী এন-২৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণ একাডেমঅর ভারপ্রাপ্ত মহা পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোঃ বখতিয়ার এবং কোর্সের সমন্বয়কারি মোঃ জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, কৃষি হচ্ছে পৃথিবীর আদিমতম পেশা। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পেশা থাকবে। আর কৃষির মূল বিষয় হচ্ছে মানুষের খাদ নিরাপত্তা দেওয়া। একজন কৃষি বিজ্ঞানীর চ্যালেঞ্জ হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের জোগান দেওয়া। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে এদেশের কৃষকরাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এসকল প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠার জন্য গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য কৃষি বিজ্ঞনীদের প্রতি আহবান জানান তিনি। এ প্রশিক্ষণে ১১টি প্রতিষ্ঠানের ৪০জন কৃষি বিজ্ঞানী অংশ গ্রহণ করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 